প্রচ্ছদ দৈনিক খবর

৪০ কি.মি বেগে ঝড় আসছে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দুইদিন এসব এলাকার নদীবন্দরগুলোকেও এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (৮ মে) সন্ধ্যায় এক পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য দিয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে- শনিবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু’য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার দেশে দিন এবং রাতের তাপমাত্রা অ’পরিবর্তিত থাকতে পারে। এদিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে খুলনায়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২০ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৬১ মিলিমিটার, যা রেকর্ড করা হয়েছে রাজারহাটে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।রোববার (৯ মে) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে।