প্রচ্ছদ দৈনিক খবর

৩৬ বছর আগের রেকর্ড ভাঙলো পাকিস্তান

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

হারারেতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই চালকের আসনে রয়েছে পাকিস্তান। দিনশেষে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের চেয়ে ৭৩ রানে পিছিয়ে আছে পাকিস্তান, হাতে রয়েছে ১০ উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ে এসে দুই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি এবং হাসান আলীর বোলিং তোপে মাত্র ১৭৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

স্বাগতিকদের অল্পতেই বেঁধে ফেলার পাশাপাশি নিজেদের টেস্ট ইতিহাসের ৪০ বছর আগের রেকর্ড ভেঙে আজ নতুন ইতিহাস গড়েছে বাবর আজমের পাকিস্তান। বৃহস্পতিবার জিম্বাবুয়েকে অলআউট করার দিনে পুরো ইনিংসে একটি অতিরিক্ত রানও দেয়নি পাকিস্তান, যা তাদের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ১৯৮৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসে ১টি করে অতিরিক্ত রান খরচ করেছিলো পাকিস্তান,

এত দিন যা ছিলো তাদের অতিরিক্ত রান ব্যতিত নিয়ন্ত্রিত বোলিংয়ের রেকর্ড। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি এবং হাসান আলী দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। এছাড়া নৌমান আলী নিয়েছেন এক উইকেট আর অন্যটি রান আউট। জবাবে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ৫৬* রানে আবিদ আলী এবং ৪৩ রানে ইমরান বাট অপরাজিত রয়েছেন।

সংক্ষিপ্ত স্কোরঃ জিম্বাবুয়েঃ ১৭৬/১০ (৫৯.১ ওভার) রয় কাইয়া ৪৮, তিরিপানো ২৮*, সুম্বা ২৭; শাহিন ৪/৪৩, হাসান ৪/৫৩
পাকিস্তানঃ ১০৩/০ (৩০ ওভার) আবিদ ৫৬*, ইমরান ৪৩