প্রচ্ছদ দৈনিক খবর

৩০ মিনিট অক্সিজেন সরবরাহ বন্ধ, ভারতে পাঁচ করোনা রোগীর মৃত্যু

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভা’রতের উত্তরাখণ্ডের একটি হাসপাতা’লে অক্সিজেনের অভাবে পাঁচ করো’না রোগীর মৃ’ত্যু হয়েছে বলে অ’ভিযোগ উঠেছে। আজ বুধবার ভোরে হরিদ্বার জে’লার রুরকির একটি বেসরকারি হাসপাতা’লে ঘটনাটি ঘটেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অক্সিজেন পরিষেবায় ব্যাঘাত ঘটায় প্রায় আধা ঘণ্টা কোভিড-১৯ ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। তাতেই এই প্রা’ণহানির ঘটনা ঘটে।

হরিদ্বার জে’লার রুরকি এলাকার ওই বেসরকারি হাসপাতালটির একজন চিকিৎসক জানান, আচ’মকা অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। তার জেরে মঙ্গলবার রাত দেড়টা থেকে ২টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা অক্সিজেন পাননি রোগীরা।

জানা গেছে, যে পাঁচজন মা’রা গেছেন তাদের মধ্যে একজন ভেন্টিলেটরে ছিলেন। বাকিরা ছিলেন অক্সিজেন শয্যায়। এই ঘটনা ত’দন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হরিদ্বারের জে’লা ম্যাজিস্ট্রটে সি রবিশঙ্কর। হাসপাতা’লের অডিট টিমও নিজেদের মতো করে ত’দন্ত শুরু করেছে।

হাসপাতালটিতে অক্সিজেনের চাহিদা কত, সেই তুলনায় সরবরাহ কত, তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হচ্ছে। গাফিলতির প্রমাণ পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রবিশঙ্কর।

উল্লেখ, গত মাসের শেষ দিকে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতা’লে অক্সিজেন সংকটে ২৫ করো’না রোগীর মৃ’ত্যু হয়েছিল। সেটির রেশ না কাটতেই উত্তরাখণ্ডের এই ঘটনা সামনে এলো।