প্রচ্ছদ দৈনিক খবর

২৪ ঘণ্টায় ৯২ বার ভূমিকম্প

6
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কঙ্গো প্রজাতন্ত্রের মাউন্ট নিরাগঙ্গো আগ্নেয়গিরির আশেপাশের এলাকায় ২৪ ঘণ্টায় ৯২ বার ভূমিকম্প হয়েছে। রোববার স্থানীয় সরকারের এক কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।গত শনিবার ১১ হাজার ৫০০ ফুট উচ্চতার আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত শুরু হয়।

ওই ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এরপর থেকে ওই এলাকায় বারবার ভূমিকম্প হচ্ছে। এমনকি প্রতিবেশী দেশ রুয়ান্ডার রাজধানী কিগালিতেও কম্পন অনুভূত হয়েছে।

নর্থ কিভুর সামরিক গভর্নর কনস্ট্যান্ট এনডিদিমা বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় ৯২ বার ভূমিকম্প হয়েছে। মাত্র চারটি মানুষ অনুভব করেছে, বাকীগুলো স্রেফ যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়েছে।’আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ডারিও টেডেসকো জানিয়েছেন, ওই অঞ্চলে ভূগর্ভস্থ ফাঁটলের কারণে বারবার ভূমিকম্প হচ্ছে।