প্রচ্ছদ দৈনিক খবর

২৪ ঘণ্টায় আরও ৮৮ মৃত্যু, শনাক্ত ৩৬২৯

5
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮৬৯ জনে।একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬২৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনে।

শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।বিস্তারিত আসছে…

আরও পরুন=১৯১২ সালের ১৫ এপ্রিল আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিক এখনো মানুষের মনে কৌতূহল জাগিয়ে তুলছে। যতই দিন যাচ্ছে, যেন ঘনীভূত হচ্ছে এর দুর্ঘটনার রহস্য। ১৫ এপ্রিল, রাত আনুমানিক ১১ টা ৪০ মিনিটে হিমশৈলীতে ধাক্কা খায় আরএমএস টাইটানিক নামের একটি জাহাজ। এরপরই রাত ২ টা ৩৮ মিনিট থেকে

একটু একটু করে সাগরে তলিয়ে যেতে থাকে জাহাজটি। বিলাসবহুল এবং বিশ্বের সবচেয়ে বড় জাহাজটিতে সেদিন ছিল দুই হাজার ২২৪ জন যাত্রী। সেখান থেকে সেদিন বেঁচে ফিরেছিলেন মাত্র ৭১০ জন সৌভাগ্যবান ব্যক্তি।

সারা পৃথিবীকে চমকে দিতে ১০৯ বছর আগে সমুদ্রে নেমেছিল টাইটানিক। চমক অবশ্য সত্যিই এল। তবে সে কাহিনি মর্মান্তিক। প্রথম যাত্রাতেই হিমশৈলের আঘাতে মাঝসমুদ্রে ডুবে যায় টাইটানিক। এইসব কাহিনী সবার কাছে মোটামোটি পুরনো হয়ে গিয়েছে। টাইটানিকের নাম শুনেই এই নামের হলিউডের বিখ্যাত সেই সিনেমার কথা মনে পড়েছে নিশ্চয়। নায়ক নায়িকার রসায়ন থেকে ট্র্যাজিটি সবকিছুই ভীষণভাবে নাড়া দিয়েছিল সবাইকে।