বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড জনবল নিয়োগ দেবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের রিলেশনশিপ বিভাগে ‘সহযোগী রিলেশনশিপ অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের সংখ্য নির্ধারিত নয়, কাজের ধরণ হবে পূর্ণকালীন এবং কর্মস্থল হবে ঢাকায়। নারী-পুরুষ উভয়কেই অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা
১। বাণিজ্য বিভাগের যেকোনো বিষয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। ২। প্রার্থীকে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ৩। বিক্রয় ও বিপণন বিষয় সম্যক ধারণা থাকতে হবে। বেতন ও সুযোগ সুবিধা
১। বেতন মাসিক এক লাখ টাকা ২। বীমা, উৎসব ভাতা প্রদান করা হবে। আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।













































