প্রচ্ছদ দৈনিক খবর

১৮ সেপ্টেম্বর আবারও শুরু হচ্ছে আইপিএল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বেশ কয়েকজন ক্রিকেটার ও কোচিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথে স্থগিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। এই টুর্নামেন্টের অবশিষ্ট অংশ মাঠে গড়ানোর জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে আগামী ১৮-১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে আবারও শুরু হতে পারে আইপিএলের আসর। তিন সপ্তাহের মধ্যে ১০টি ডাবল হেডার রাখা হতে পারে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ৯ অথবা ১০ অক্টোবর। বিসিসিআই আশাবাদী তিন সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টের বাকি অংশ শেষ করার ব্যাপারে। আইপিএলের এখনও বাকি রয়েছে ৩১ ম্যাচ। শুরু এবং শেষের দিকে সাপ্তাহিক ছুটি থাকায় এই সূচি চূড়ান্ত করতে আশাবাদী বিসিসিআই।

পিটিআইকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘বিসিসিআই সব অংশীদারদের সঙ্গে আলোচনা করেছে এবং এটা শুরু হতে পারে ১৮-২০ সেপ্টেম্বরের মধ্যে। ১৮ সেপ্টেম্বর শনিবার আর ১৯ তারিখে রবিবার এর মানে হচ্ছে আমরা সাপ্তাহিক ছুটির সময়টায় শুরু করতে পারছি।’ ৪টি ডাবল হেডার প্রসঙ্গে সেই কর্মকর্তা বলেছেন, ‘একইভাবে ৯ ও ১০ অক্টোবর ফাইনাল হতে পারে সেদিনও সাপ্তাহিক ছুটি থাকবে। আমরা সূচি চূড়ান্ত করছি।

এখানে ১০টি ডাবল হেডার থাকবে। সন্ধ্যার ম্যাচ থাকবে ৭টি। সেই সঙ্গে চারটি নিয়মিত ম্যাচও থাকবে (দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল)। এভাবেই ৩১ ম্যাচ সম্পন্ন হবে।’ আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বিরাট কোহলিদের ইংল্যান্ড সফর। এর পর দিনই আরব আমিরাতে উড়ে যাবেন ভারতের ক্রিকেটাররা। একই বিশেষ বিমানে আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে আইপিএল খেলা ইংল্যান্ডের ক্রিকেটারদেরও