প্রচ্ছদ দৈনিক খবর

১৫১ সন্তানের বাবা হয়েও মেটেনি স্বাদ, ১০০০ সন্তানের বাবা হতে চান ৬৬ বছরের বৃদ্ধ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পৃথিবীর সবচেয়ে বড় পরিবার মিজোরামে। ৩৯ জন স্ত্রী, ৯৪ জন সন্তান, ১৪ জন পুত্রবধূ এবং ৩৩ জন নাতি-নাতনি রয়েছে। তার কথা আমরা অনেকেই শুনেছি। তবে কখনো কি শুনেছেন ১৫১ সন্তানের বাবার কথা। কি শুনে একটু চমকে গেলেন নিশ্চয়ই? চমকে যাওয়ারই কথা। এমনটাই ঘটেছে ৬৬ বছর বয়সী মিশেক নিয়াডোরো নামে এক ব্যক্তির। মাশোনাল্যান্ড সেন্ট্রাল প্রভিন্সের এমবিরে জেলার বাসিন্দা তিনি।

তিনি যুবক বয়সে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। এখন বৃদ্ধ বয়সে নেমেছেন অন্য এক যুদ্ধে। আর তা হলো দেশের জনসংখ্যা বাড়ানোর যুদ্ধ। তিনি ৬৬ বছর বয়সে ১৬টি বিয়ে করেছেন। আর এই ১৬ জন স্ত্রীর গর্ভে ১৫১ সন্তান জন্ম হয়েছে। আরও দুজনের জন্ম হবে শিগগিরই। জিম্বাবুয়ের স্বাধীনতার জন্য রোডেশিয়ান বুশ যুদ্ধে লড়াই করা নিয়াডোরো বলেন, এ বছরের শেষ নাগাদ ১৭তম স্ত্রীকে বিয়ে করবেন তিনি। তিনি জানান, মরার আগে ১০০টি বিয়ে করতে চান। বাবা হতে চান ১০০০ সন্তানের।

জিম্বাবুয়ের দ্য হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে নিয়াডোরো বলেন, সন্তান বাড়াতে আমি প্রতি রাতে চারবার স্ত্রীদের সঙ্গে মিলিত হই। মাশোনাল্যান্ড সেন্ট্রাল প্রভিন্সের এমবিরে জেলার বাসিন্দা। নিয়াডোরো এখন বেকার। এই পরিবারের আয়ের মূল উৎস হচ্ছে কৃষিকাজ। সম্প্রতি ৯৩ হেক্টর কৃষি জমি বরাদ্দও পেয়েছেন নিয়াডোরো।

এদিকে নিয়াডোরোর স্ত্রীদের বয়স কত জানা যায়নি। তবে অপেক্ষাকৃত কম বয়সী নারীদের বিয়ে করেন নিয়াডোরো। ১৯৮৩ সাল থেকে বহু বিবাহ শুরু করেন নিয়াডোরো। তার দেড় শতাধিক সন্তানের মধ্যে ৫০ জন এখন স্কুলে পড়ে। বাকিদের মধ্যে ৬ জন সেনাবাহিনীতে, দুই পুলিশে এবং ১১ জন অন্য পেশায় কাজ করেন। ১৩ মেয়ের বিয়েও দিয়েছেন তিনি।