প্রচ্ছদ দৈনিক খবর

১১ ঘণ্টায় দশ লাখ দর্শক, মোশাররফ-তিশার রেকর্ড

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টিভি পর্দার অঘোষিত কিং মোশাররফ করিম। দীর্ঘ দিন ধরেই তিনি সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে এ সময়ের জনপ্রিয় অ’ভিনেত্রী তানজিন তিশা। জনপ্রিয় সব তারকার সঙ্গেই তার অ’ভিনয়ের অ’ভিজ্ঞতা রয়েছে।

গেলো রোজার ঈদ উপলক্ষে মোশাররফ করিম ও তানজিন তিশা জুটি বেঁধে একটি নাট’কে অ’ভিনয় করেছেন। এর নাম ‘শেষটা অন্যরকম ছিলো’।অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে নাট’কটি উন্মুক্ত করা হয়েছে।

ইউটিউবে আসার পরই এই নাট’ক যেন ঝড় তুলেছে। মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ আসতে থাকে। মাত্র ১১ ঘণ্টায় নাট’কটি ১ মিলিয়নের মাইলফলক স্প’র্শ করে ফেলে। যা এবারের ঈদে সবচেয়ে দ্রুততম সময়ে এক মিলিয়ন হওয়ার রেকর্ড।

প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ‘শেষটা অন্যরকম ছিলো’ নাট’কের দর্শকসংখ্যা ১৩ লাখের বেশি। শুধু তাই নয়, নাট’কটিতে ৪৪ হাজারের বেশি লাইক এবং প্রায় তিন হাজার মন্তব্য জমা পড়েছে। ফেসবুকে শোবিজ বিষয়ক গ্রুপগুলোতেও এই নাট’ক নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশংসা হচ্ছে।

এ নাট’কের গল্পে দেখা যায়, মোশাররফ করিম গ্রাম থেকে ঢাকায় আসেন। ওঠেন তার ফুফুর বাসায়। সেই ফুফুর মে’য়ে তানজিন তিশা। পড়াশোনা ও চাকরির জন্য ঢাকায় এলেও ফুফাতো বোনের নানা আদেশ-নিষেধে অ’তিষ্ট হয়ে পড়েন মোশাররফ। তিশার সোজা-সাপ্টা কথা আর মানসিক টর্চার যেন ক্রমশ বাড়তেই থাকে।তবে শেষটা একটু অন্যরকম। সেই অন্যরকম শেষটা দেখার জন্য দেখতে হবে পুরো নাট’কটি।

‘শেষটা অন্যরকম ছিলো’ নাট’কে মোশাররফ করিম ও তানজিন ছাড়া আরো অ’ভিনয় করেছেন শিল্পী সরকার অ’পু ও মাসুদ হারুন প্রমুখ। নাট’কটি পরিচালনা করেছেন সাগর জাহান। কাজী শহীদুল ইস’লামের রচিত এ নাট’ক প্রযোজনা করেছে জি সিরিজ।