প্রচ্ছদ দৈনিক খবর

‘হ্যালো, আমি শেখ হাসিনা বলছি, আসসালামু আলাইকুম’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মু’সলমানদের বৃহৎ ধ’র্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সরকার প্রধানের শুভেচ্ছার অডিও বার্তাটি গত দুদিন ধরে দেশের সব মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো হচ্ছে।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘হ্যালো, আমি শেখ হাসিনা বলছি, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’

বার্তায় চলমান করো’না মহামা’রির সব অন্ধকার কাটিয়ে ঈদুল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা। একই সঙ্গে ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

অডিও বার্তায় করো’নাভাই’রাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও ঈদ উপলক্ষে ভয়েস রেকর্ডে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।