প্রচ্ছদ দৈনিক খবর

হেফাজত নেতাদের অর্থ সরবরাহকারীদের আইনের আওতায় আনার দাবি

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’নাভাই’রাসের ক্রমবর্ধমান পরিস্থিতিতে দেশীয়-আন্তর্জাতিক সবধরণের ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড ইস’লামিক পার্টির চেয়ারম্যান মা’ওলানা মোহাম্ম’দ ইসমাইল হোসাইন।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, করো’নার সেকেন্ড ওয়েবের কারণে দেশের মানুষের জীবনযাত্রা যখন মা’রাত্মকভাবে থমকে দাঁড়াচ্ছে, ঠিক সেই মূহুর্তে আম’রা দেশীয়-আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র বিভিন্নভাবে নানান উসকানি দিয়ে যাচ্ছে। একইসঙ্গে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ধ’র্মীয় অঙ্গনও বিশৃঙ্খল করার অ’পচেষ্টা চালাচ্ছে এ গোষ্ঠীটি।

মা’ওলানা ইসমাইল হোসাইন বলেন, হেফাজতে ইস’লামের নামে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী গত মা’র্চে দেশে যে তা’ণ্ডব চালিয়েছে এতে বাংলাদেশের আবাহমানকাল ধরে চলে সাম্প্রদায়িক সম্প্রীতি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। জবরদখল করে হেফাজতের নিয়ন্ত্রণ নেওয়া এই গোষ্ঠীটির ব্যাপারে আম’রা শুরু থেকেই সরকারকে সতর্ক করেছি। অবশেষে দেরিতে হলেও সরকার চিহ্নিত এ অ’প’রাধীদের আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। কিন্তু এখনও হেফাজতের কথিত এ নেতাদের অর্থ সরবরাহকারী অনেক রাঘব-বোয়াল স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আম’রা অবিলম্বে তাদের গ্রে’ফতার ও দৃষ্টান্তমূলক শা’স্তির দাবি করছি।

এসময় হেফাজতে ইস’লামের বিদেশী অর্থ সংগ্রহকারী যোগানদাতাদের বি’রুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে মামুনুল হকের সম্পৃক্ততা থাকলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

পাশাপাশি আবাসিক হাফিজিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা খুলে দেওয়াসহ করো’না মহামা’রিতে গরীব কওমি মাদ্রাসার শিক্ষকদের অনুদানের ব্যবস্থা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইস’লামিক পার্টি।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দু’র্নীতির সঙ্গে সরকারি কোনো কর্মক’র্তা জ’ড়িত থাকলে তাদের বি’রুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।