প্রচ্ছদ দৈনিক খবর

হেফাজতের নতুন কমিটিতে যারা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অবশেষে বহুল আলোচিত-সমালোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়। জেলে থাকা ও রাজনৈতিক পরিচয়ধারী নেতাদের বাদ দেয়া হয়েছে নতুন কমিটিতে। কমিটিতে জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব হিসেবে বহাল রাখা হয়েছে।

সেখানে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রয়াত আমির শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফকে সহকারী মহাসচিব হিসেবে রাখা হয়েছে।ঘোষিত কমিটিতে নায়েবে আমির পদে রয়েছেন ৯ জন। তারা হলেন- মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল হক, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, অধ্যক্ষ মীযানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা ইয়াহইয়া, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা মুফতি জসিমুদ্দীন।যুগ্ম মহাসচিব পদে থাকা ৫ জন হলেন-

মাওলানা সাজেদুর রহমান, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা লোকমান হাকীম, মাওলানা আনোয়ারুল করীম ও মাওলানা আইয়ুব বাবুনগরী। সহকারী মহাসচিব পদে রয়েছেন- মাওলানা জহুরুল ইসলাম এবং ইউসুফ মাদানী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মাওলানা মীর ইদ্রিস, অর্থ সম্পাদক মাওলানা মুফতি মুহাম্মদ আলী, সহ-অর্থসম্পাদক মুফতি হাবিবুর রহমান কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রব্বানী, সহ-প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দীন, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী,

সহকারী দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফরুক। কমিটির বাকি ৮ জন সদস্য হলেন- মাওলানা মোবারাকুল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা ফোরকানুল্লাহ খলিল, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা আনাস, মাওলানা মাহমুদল হাসান, মাওলানা মাহমুদুল আলম। সংবাদ সম্মেলনে জানানো হয় হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্য বিশিষ্ট।

৩৩ সদস্যর এ নতুন কমিটি অন্যান্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবেন। এছাড়া ভবিষ্যতে প্রত্যেক জেলা কমিটির সভাপতি পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে বিবেচিত হবেন এবং জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারী অরাজনৈতিক ব্যক্তি হতে হবে। এছাড়া সংবাদ সম্মেলনে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রধান করে ১৬ সদস্যের একটি উপদেষ্টা কমিটির ঘোষণা দেয়া হয়। জুনায়েদ বাবুনগরী এবং মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ থাকার কারণে এ সময় উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছে হেফাজতে ইসলাম।