অ’সুস্থ হয়ে হাসপাতা’লে ভর্তি জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের মা। দক্ষিণ কলকাতার আ’মেরি হাসপাতা’লে ভর্তি করা হয়েছে তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার জন্য এ নেগেটিভ র’ক্তের প্রয়োজন।
সুদেষ্ণা গুহ নামের এক স্বেচ্ছাসেবী নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গায়ক অরিজিৎ সিংয়ের মায়ের জন্য এ নেগেটিভ ডোনার চাই।
কোনো সেলেবের কেসে আম’রা সাধারণত পরিচয় প্রকাশ করি না। কিন্তু যেহেতু অরিজিৎ এই সময়ের অন্যতম জনপ্রিয় মুখ এবং এ নেগেটিভ অ’ত্যন্ত বিরল গ্রুপ, সেহেতু পরিচয়প্রকাশ করতে বাধ্য হচ্ছি।’
অরিজিৎ সিংয়ের মা ঠিক কী’ রোগে আ’ক্রান্ত তা জানা যায়নি। তিনি করো’নায় আ’ক্রান্ত কি না সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলা নেই সুদেষ্ণার পোস্টে।
করোনার এ পরিস্থিতিতে অক্সিজেন, ওষুধ এবং হাসপাতা’লের শয্যার খোঁজ চেয়ে অনেকে নেট দুনিয়ায় পোস্ট করেন। এতে করে কিছু ক্ষেত্রে সুফল পাওয়া গেছে। তাই তারকার মায়ের ক্ষেত্রে এ পথ বেছে নেওয়া হয়েছে













































