প্রচ্ছদ দৈনিক খবর

হামাসের হামলায় ইসরাইলের যত মিলিয়ন ডলারের ক্ষতি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গাজা ও জেরুজালেমে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার জবাবে হামাসের পাল্টা রকেট হামলায় ইহুদিবাদী দেশটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।এই প্রথমবারের মতো ইসরাইল হামাসের হামলায় তাদের অর্থনীতির ব্যাপক ক্ষতির কথা স্বীকার করল। খবর তাসনিম নিউজের।

ইসরাইলি ম্যানুফেকচারারস অ্যাসোসিয়েশন সোমবার এক বিবৃতিতে বলেছে— ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারীদের অপারেশন আল-কুদস্ নামে ১১ দিনের যে অভিযান চালানো হয়, তাতে ১.২ বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) বা ৩৬৮ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।

গাজা থেকে বৃষ্টির মতো ছোড়া রকেট হামলার ভয়ে এ সময় ইসরাইলের দেড় হাজার প্রতিষ্ঠানের চার লক্ষাধিক কর্মী বাড়ি থেকেই বের হননি।হামাসের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসরাইলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলো।

আরও পড়ুন=করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে সংক্রমণ বাড়তে বাড়তে একসময় দৈনিক ৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।মৃত্যুও হয়েছে সাড়ে ৪ হাজারের মতো। এ পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী, ভারতে মোট আক্রান্ত ২ কোটি ৭১ লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ ১১ হাজার মানুষের। এই

পরিসংখ্যানই বিশেষজ্ঞরা বিশ্বাস করতে চাইছেন না। তাদের দাবি, সরকারি এ হিসাবের চেয়ে বহুগুণ বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। ঠিক নেই মৃত্যুর হিসাবও।বিশেষজ্ঞদের একাংশের দাবি, সরকারের কোভিড পরিস্থিতির যে পরিসংখ্যান নথিভুক্ত হয়েছে, প্রকৃত আক্রান্ত এবং মৃতের সংখ্যা তার চেয়ে বহুগুণ বেশি হতে পারে।

তাদের বক্তব্য, তথ্য নথিভুক্তকরণের পদ্ধতিতে গলদ এবং কম কোভিড পরীক্ষার জন্য প্রকৃত পরিসংখ্যান প্রকাশ্যে আসছে না। ভারতে বহু মানুষই করোনা পরীক্ষা করাচ্ছেন না। শুধু ভারতেই নয়, বিশ্বের বহু দেশেই এই ঘটনা ঘটছে, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।