প্রচ্ছদ দৈনিক খবর

হাত খরচের টাকা বাঁচিয়ে ৪০ অসহায়ের পাশে ওরা পাঁচজন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’না পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন ও মধ্যবিত্তরা। অনেকেই কর্মহীন হয়ে ঘরে বসে আছে, কেউ আবার অসহায় জীবনযাপন করছে। নিজেদের হাত খরচের টাকা জমিয়ে এমনই কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে পিরোজপুরের নাজিরপুর উপজে’লার পাঁচ শিক্ষার্থী।

তারা হলেন- অহিদুল ইস’লাম শুভ, পূজা রানী দাস, রত্না আক্তার, ঐশী বড়াল ও সৌরভ। পাঁচজনই এ বছর এইচএসসি পরীক্ষা দেবেন।

নাজিরপুরের ৪০টি দরিদ্র পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবান উপহার দেন ওই পাঁচ শিক্ষার্থী

শুক্রবার সকালে ওই উপজে’লার শ্রীরামকাঠী, কবিরাজ বাড়ি, কালিবাড়িসহ বিভিন্ন এলাকার ৪০টি দরিদ্র পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও সাবান উপহার দেন শিক্ষার্থীরা।

তারা জানান, করো’নার প্রভাবে শ্রমজীবী মানুষের জীবন দিশেহারা। আম’রা বন্ধুরা চিন্তা করলাম এই মানুষগুলোর জন্য

কিছু করার। তাই ফেসবুকে গ্রুপ খুলে বন্ধুদের সঙ্গে আলাপ করে সবাই চাঁদা তুলে ৪০টি পরিবারের মাঝে সামান্য কিছু খাবার বিতরণ করলাম। আগামীতে সাম’র্থ্য অনুযায়ী আরো করব।