প্রচ্ছদ দৈনিক খবর

হাঁটুপানি ভেঙে মানুষের পাশে সোহম

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঘূর্ণিঝড় ইয়াস আসার আগে থেকেই চণ্ডীপুরে রয়েছেন নায়ক ও সেখানকার বিধায়ক সোহম চক্রবর্তী।তার উদ্যোগেই বিপজ্জনক এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সেখানে সবার খোঁজ নিয়েছিলেন। ঠিক মতো খাবার সকলে পাচ্ছেন কিনা জানতে চেয়েছিলেন। নিজের এলাকায় কন্ট্রোলরুমও খুলেছেন সোহম। আবার ঝড়-বৃষ্টির মধ্যেও চণ্ডীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।

বুধবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে এলাকা পরিদর্শনের ছবি আপলোড করেছেন সোহম। ক্যাপশনে তৃণমূল বিধায়ক লিখেছেন, আজ ঝড়ের তা’ন্ডব চলাকালীনই সকাল থেকেই চণ্ডীপুরে প্লাবিত অঞ্চলগু’লি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগু’লিতে যত দ্রুত সম্ভব জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এখনো প্রাকৃতিক দু’র্যোগ চলছে এবং তার মধ্যেই প্রশাসন এবং আমা’র সহকর্মীরা সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাতে আম’রা খুব তাড়াতাড়ি এই দু’র্যোগ কাটিয়ে উঠতে পারি।