হঠাৎ চুপিসারে বিয়ে করলেন ‘তুমি আছ তুমি নেই’ ছবিতে চিত্রনায়িকা দীঘির নায়ক আসিফ ইম’রোজ। করো’না পরিস্থিতিতে পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে গত শুক্রবার কনের বাড়ি টঙ্গীর দত্তপাড়ায় বিয়ে অনুষ্ঠিত হয়।
কনের নাম রাফসানা আফরিন প্রত্যাশা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হেড অব অ্যাকাউন্টস হিসেবে কর্ম’রত। কনের বাবা টঙ্গী পৌরসভা’র (বর্তমান গাজীপুর সিটি করপোরেশন) ৪৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রয়াত জয়নাল আবেদীন।
সংস্কৃতিকর্মী হিসেবে টঙ্গীতে ব্যাপক সুনাম ছিল তার। অসংখ্য মঞ্চ ও টেলিভিশন নাট’কে অ’ভিনয় করেছেন তিনি। টঙ্গীর কাদেরিয়া মিল এলাকায় তার হাতেগড়া একটি নাট্যদল রয়েছে।
এদিকে প্রত্যাশার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ইম’রোজের। কিছু দিন চ্যাটিংয়ের পর সরাসরি দেখা করেন তারা। এর পর তা প্রণয়ে রূপ নেয়। পরে উভ’য় পরিবারের সম্মতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এ প্রে’মযুগল।













































