প্রচ্ছদ দৈনিক খবর

হঠাৎ করেই বেড়ে গেছে খালেদার শ্বাসকষ্ট, নেয়া হয়েছে সিসিউতে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

হঠাৎ করেই বেড়ে গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্বাস কষ্ট। নেয়া হয়েছে তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে। তিনি করোনা আক্রান্ত হয়ে আছেন।

সোমবার (০৩ মে) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এ সময় তার বাসভবন ফিরোজায় আরও ৮ জন ব্যক্তিগত স্টাফ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় খালেদা জিয়ার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তখন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, খুব লো টাইপের করোনা পজিটিভ এসেছে তার (খালেদা জিয়ার)।

এরআগে খালেদা জিয়ার বিষয়ে শুক্রবার (৩০ এপ্রিল) তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ জানান, বেগম জিয়ার আরও কয়েকটি পরীক্ষা করাতে হবে। সব পরীক্ষা শেষ হতে আগামী সোমবার পর্যন্ত লাগতে পারে।

সব পরীক্ষা শেষে রিপোর্ট পর্যালোচনার পর তাকে বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। এছাড়া বৃহস্পতিবার (২৯ এপ্রিল) খালেদা জিয়ার বেশ কয়েকটি পরীক্ষা করা হয় বলে জানান তার আরেক ব্যক্তিগত চিকিৎসক আল মামুন।