প্রচ্ছদ দৈনিক খবর

সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়ায় নামাজ আদায়, ছবি ভাইরাল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

তুরস্কের কারাকাসুতে মা’রাত্মক সড়ক দুর্ঘ’টনার শিকার হন হালিত নামে এক ব্যক্তি। এতে তার গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হলেও সৌভাগ্যবশত তিনি সম্পূর্ণভাবে নিরাপদ থাকেন। এ ঘটনায় তিনি আর দেরি করেননি, দুর্ঘ’টনাস্থলে গাড়ির পাশেই জায়নামাজ বিছিয়ে শুকরিয়া নামাজ আদায় করেন।

স্থানীয় সময় বুধবার (৫ মে) ঘটে যাওয়া ওই ঘটনার ছবি তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই’রাল হয়েছে।

তুরস্কের একটি অনলাইন মিডিয়ার খবরে বলা হয়, বনকর্মীদের বহনকারী একটি গাড়ির সঙ্গে হালিতের গাড়ির সং’ঘর্ষ হয়। জরুরি ব্রেক কষে রাস্তার পাশে ছিট’কে যাওয়া থেকে রক্ষা পান তিনি। অলৌকিকভাবে তিনি একটু আ’হত হননি। দুর্ঘ’টনায় তিনি ছাড়াও রক্ষা পেয়েছেন আরও ৮ ব্যক্তি। পরে হালিত মহাসড়কে পাশেই গাড়িতে থাকা জায়নামাজ বিছিয়ে শুকরিয়া নামাজ আদায় করেন।

ঘটনাটি মুহূর্তেই তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাই’রাল হয়। সবাই আল্লাহর প্রতি হালিতের বিশ্বা’স ও আনুগত্যের প্রশংসা করছে।