প্রচ্ছদ দৈনিক খবর

সড়ক দুর্ঘটনায় আহত টালিউড অভিনেত্রী সায়ন্তিকা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে টালিউড অভিনেত্রী সায়ন্তিক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই নেত্রী বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে ফিরছিলেন। পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তার গাড়িতে ধাক্কা দেয় লরি। এতেই আঘাত পান তিনি।দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটিও। দুর্ঘটনার কারণে কলকাতায় না ফিরে ফের বাঁকুড়া যাচ্ছেন সায়ন্তিকা।প্রত্যক্ষদর্শীরা জানান, সায়ন্তিকার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লড়ি। হাতে চোট পেয়েছেন অভিনেত্রী।