প্রচ্ছদ দৈনিক খবর

স্বাস্থ্যবিধি ভেঙে বিপাকে মেসি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিপাকে আর্জেন্টাইন সুপারস্টার ফুটবলার লিওনেল মেসি। তার বি’রুদ্ধে কোভিডিবিধি ভাঙার মতো গুরুতর অ’ভিযোগ উঠেছে। আর ইতোমধ্যে ঘটনার ত’দন্তেও নেমেছে পু’লিশ। অ’ভিযোগ সত্যি প্রমাণিত হলে শা’স্তির মুখেও পড়তে হতে পারে বার্সার এই প্রা’ণভোম’রাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, গত সোমবার রাতে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন লিও মেসি। নিয়মানুযায়ী, যেখানে ছ’জনের বেশি উপস্থিত থাকার কথা নয়, সেখানে বার্সেলোনার অনেকেই উপস্থিত ছিলেন বলে খবর। কয়েকজন ফুটবলারের সঙ্গে পার্টিতে উপস্থিত ছিলেন তাদের স্ত্রী’, বান্ধবীরা।

জানা গেছে, গত রোববার ভ্যালেন্সিয়ার বি’রুদ্ধে জয় এবং গত মাসে কো’পা দেল রে-জয়ের জন্যই মূলত এই পার্টির আয়োজন করা হয়েছিল। পাশাপাশি বাকি মৌসুমের জন্য দলকে উদ্বুদ্ধ করাও লক্ষ্য ছিল মেসির। আর সেকারণেই বার্সেলোনায় নিজের বাড়িতেই পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু সেটা করতে গিয়েই নিয়মভঙ্গ করে ফেলেছেন।

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাই’রাল হয়েছে, যেখানে মেসির বাড়ি থেকে ফুটবলারদের বের হতে দেখা যাচ্ছে। আর তারপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। বিশ্বজুড়ে এখনও বেড়ে চলেছে করো’নায় আ’ক্রান্তের সংখ্যা। গতবছর যার ভ’য়াবহ রূপের সাক্ষী থেকেছিল স্পেনও। এই পরিস্থিতিতে এখনও সেদেশে জারি কোভিড সংক্রান্ত একাধিক বিধিনিষেধ। তার মধ্যে একটি ছিল বাড়িতে পার্টির আয়োজন করলে, তাতে ছ’জনের বেশি থাকতে পারবেন না।

কিন্তু মেসির বাড়ির ওই পার্টিতে অনেকেই উপস্থিত ছিলেন। আর তাই নড়েচড়ে বসেছে লা লিগা প্রশাসন। ইতোমধ্যে ঘটনার ত’দন্তের নির্দেশও দেওয়া হয়েছে। লা লিগার এক আধিকারিক জানিয়েছেন, মেসির পার্টিতে কোভিডবিধি ভাঙা হয়েছে কিনা আম’রা সেই বিষয়টি খতিয়ে দেখছি।