প্রচ্ছদ দৈনিক খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাড়ে ৩ ঘণ্টার বৈঠকে যে সব দাবি করেছেন হেফাজত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

হেফাজতে ইস’লামের সাবেক মহাসচিব নুরুল ইস’লাম জিহাদির নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৪ মে) রাত ৯টা ২০ মিনিটে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে প্রবেশ করেন তারা।

রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বের হন। বৈঠকে তারা হেফাজতের নেতাকর্মীদের মুক্তিসহ ৪ দফা দাবি মন্ত্রীকে জানিয়েছেন।হেফাজতের সাবেক মহাসচিব নুরুল ইস’লাম জিহাদীর বাংলা ট্রিবউনকে বলেন, ‘আমাদের দাবিগুলো মন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন, আশ্বা’স দিয়েছেন।’

হেফাজতের দাবিগুলো হলো:
১. হেফাজতের গণআ’ন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রে’ফতার হওয়া আলেম ও সাধারণ মানুষকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা।

২. দেশব্যাপী গ্রে’ফতার অ’ভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগি করতে না পেরে অজানা আতঙ্কে দিন পার করছে মানুষজন। গ্রে’ফতার আতঙ্ক ও হয়’রানি থেকে তাদের মুক্তি দেওয়া।

৩. ২০১৩ সালে হেফাজতের বি’রুদ্ধে যে সব মা’মলা হয়েছিল, পূর্বের আলোচনা অনুযায়ী মা’মলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা করা।

৪. দ্রুত কওমি মাদ্রাসা খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া।

জানা গেছে, বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় ধ’র্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এর আগে ১৯ এপ্রিল রাতে নুরুল ইস’লাম জিহাদিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।