প্রচ্ছদ দৈনিক খবর

সৌদি-মালয়েশিয়ায় ঈদের তারিখ ঘোষনা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

এ বছর পবিত্র মাহে রমজানের রোজা ৩০টি হবে বলে জানিয়েছেন সৌদি আরব কাউন্সিলের সিনিয়র স্কলার ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল ম্যানিয়া। সে অনুযায়ী দেশটিতে বুধবার ৩০ রোজা হবে।

আর বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। এই হিসাব অনুযায়ী ১৩ মে সৌদি আরবে ঈদুল ফিতর পালন করা হবে।শাওয়াল মাসের চাঁদ মঙ্গলবার দেখা না যাওয়ায় মালয়েশিয়ায় এবার ঈদুল ফিতর বৃহস্পতিবার (১৩ মে) উদযাপন করা হবে। দেশটিতে চলমান লকডাউনের মধ্যেও ম’সজিদ ও সুরাওগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া কর্তৃপক্ষের বরাতে গেজেটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এ বছর ঈদ উপলক্ষে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হলেও স্বাস্থ্যবিধি মেনে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থেকে ম’সজিদ বা সুরাও’তে ঈদের নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। সেইসঙ্গে ম’সজিদে ঈদ জামাত আয়োজনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বেশ কিছু শর্ত দেয়া হয়েছে।

এসব নির্দেশনা না মানলে ‘আইনগত ব্যবস্থা’ নেয়ার কথা বলা হয়েছে। আরবি পঞ্জিকা মেনে এক মাস রোজা পালন শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করবেন বিশ্বের মু’সলমানরা। এটাই মু’সলমানদের প্রধান ধ’র্মীয় উৎসব। যদিও গত বছরের ন্যায় এবারও ঈদ এসেছে করো’নাভাই’রাস ম’হামা’রির মধ্যে।