প্রচ্ছদ দৈনিক খবর

সৌদিতে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, আলোচনায় জেরুজালেম ইস্যু

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সৌদি আরবের সঙ্গে প্রায় তিন বছর পর তুরস্কের সম্পর্কের জট কাটতে চলেছে। সোমবার (১০ মে) সৌদি আরবে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ২০১৮ সালের পর তুরস্কের কোনো

প্রশাসনিক কর্তা অথবা রাষ্ট্রদূত সৌদি আরবে যাননি। এতদিন পর সেই দূরত্ব কাটতে চলেছে।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবকে ড্রোন বিক্রি করতে পারে তুরস্ক। সে বিষয়ে আলোচনা হয়েছে। সৌদি আরব আগেই তুরস্কের কাছে ড্রোন চেয়েছিল।

তবে কূটনৈতিক মহল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে অন্য চোখে দেখছে। সম্প্রতি জেরুজালেমে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে। আল-আকসা মসজিদে ঢুকে অপারেশন চালাচ্ছে ইসরায়েলের পুলিশ। এই পরিস্থিতিতে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে সৌদি সরকারের বৈঠক গুরুত্বপূর্ণ।

কাতারের আমিরেরও মঙ্গলবার সৌদি আরবে পৌঁছানোর কথা। বহুদিন ধরেই তুরস্কের সঙ্গে ভালো সম্পর্ক কাতারের। ফলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সেখানে থাকাকালীন কাতারের আমিরের আরবে যাওয়াও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনিও জেরুজালেমের বিষয়ে কথা বলতে পারেন বলে মনে করছে কূটনৈতিক মহল।সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স