এবার নতুন করে গুগল প্লে স্টোরে হিরো আলমের অ্যাপ আলোচনায় এসেছে। হিরো আলমের অ্যাপের নাম ‘সেলফি উইথ হিরো আলম’। Selfie With Hero Alom অ্যাপটি এরই মধ্যেই ৫ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে।
হিরো আলমের আ’সল নাম আশরাফুল আলম সাঈদ। শুরুতে হিরো আলম নামে বিভিন্ন জনপ্রিয় গানের ভিডিও নি’র্মাণ করে ভাইরাল হন। এরপর হিরো আলম চলচ্চিত্রেও অভিনয় করেন। গত ২০১৮ সালে হিরো আলম একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হওয়ার ঘো’ষণা দিয়ে তুমুল আলোচিত হন।
হিরো আলম ১৯৮৫ সালের ২০ জানুয়ারি বগুড়া জে’লায় জ’ন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক, মা আশরাফুন বেগম। প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ ক’রতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের ব্যবসায় নামেন। ক্যাবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বশে গানের ভিডিও নি’র্মাণ শুরু করেন হিরো আলম।
হিরো আলমের ইউটিউবে আপলোড করা গানের ভিডিও নিয়ে ২০১৬ সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে উঠেন।
উল্লেখ্য, বর্তমানে হিরো আলম গানও গাইছেন। অন্যদিকে ইউটিউব ভিত্তিক প্র’চারিত নাটকেও অভিনয় করছেন হিরো আলম।













































