প্রচ্ছদ দৈনিক খবর

সেলফি তুলতে গিয়ে যমুনা নদীতে ডুবে ৩ কলেজ ছা’ত্রীর মর্মান্তিক মৃ’ত্যু,

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গাইবান্ধার সাঘাটায় সেলফি তুলতে গিয়ে যমুনা নদীতে ডুবে দুই বোনসহ তিন কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গ’লবার (১৮ মে) দুপুরের উপজেলার খোয়ার খাট এলাকায় এ ঘটনা ঘটে।

যমুনা নদীর পাড়ে সেলফি তুলতে গিয়ে একজন পা পিছলে পড়ে গেলে বাকি দু’জন তাকে তুলতে গেলে তিনজনই পানিতে ডুবে যান। নিহতরা হলেন- রংপুরের বাবু পাড়ার সাইদুর রহমানের কলেজ পড়ুয়া মেয়ে দুই বোন বিথি ও রিুতু এবং একই এলাকার রানা মিয়ার মেয়ে ফাতিমা আক্তার। সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, বিথি

, রিুতু ও ফাতিমা আক্তার অনামিকা গাইবান্ধার সাঘাটা উপজেলার খোয়ারঘাট সংলগ্ন মামার বাড়িতে বেরাতে এসে যমুনা নদীর পাড়ে ঘুরতে যায়।

পরে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাখানেক অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃ’ত ঘোষণা করেন।