প্রচ্ছদ বিনোদন

সেপ্টেম্বরেই ‘মা’ হচ্ছেন নুসরত! স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের নিখিল জৈনের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের পাশাপাশি বিয়েটাও সেরে ফেলেছিলেন। তার পাশাপাশি অভিনেত্রীর আরেকটি পরিচয় হল তিনি একজন তৃণমূল সাংসদ। ২০১৯-এ ব্যাবসায়ী নিখিল জৈনের সাথে নিজের বিয়েটা সেরে ফেলেন অভিনেত্রী খুব ধুমধাম করে। স্বামী সংসার ও রাজনীতি সবকিছু সামলে নিচ্ছিলেন অভিনেত্রী কিন্তু হঠাৎই সম্পর্কে চির ধরে। বর্তমানে টলিউড অভিনেতা যশ-এর সাথে সম্পর্কে রয়েছেন। নানা সময় তাদের একসাথে সময় কাটাতে দেখা যায়।

এর মধ্যেই খবর মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান।খবর প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন নিখিল জৈন। তিনি জানিয়েছিলেন, ‘নুসরতের সন্তানের বাবা তিনি নন। এমনকি গত ৬ মাস ধরে নুসরতের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই তার।নুসরাত যার সাথে রয়েছে তার সাথেই যেন ভালো থাকে।’

তবে এদিকে এর মাঝেই চর্চা শুরু হয়েছিল নুসরতের মা হওয়ার খবর জেনেই নাকি নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা ঠুকেছেন নিখিল জৈন।তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে মুখ খুলেছেন নিখিল। নিখিল স্পষ্ট জানিয়েছেন, নুসরতের নামে অনেক আগেই তিনি সিভিল স্যুট ফাইল করেছেন, এর সঙ্গে তাঁর ‘স্ত্রী’র অন্তঃসত্ত্বা হওয়ার খবরের কোনও যোগ নেই।

আনন্দবাজারকে দেওয়া সাক্ষাত্কারে নিখিল জৈন জানিয়েছেন, ‘যে দিন জানলাম, নুসরত আমার সঙ্গে থাকতে চায় না , অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মামলা দায়ের করেছি আমি’। জানা গিয়েছে আগামী জুলাই মাসে আদালতে এই মামলার শুনানিও রয়েছে।এমনকি নুসরতের সঙ্গে নিখিল আর কোনোদিন কোনোরকম সম্পর্ক রাখতে চান না বলেও জানান।