প্রচ্ছদ দৈনিক খবর

সেন্টমার্টিনে ইয়াসের ভয়াবহ তাণ্ডব শুরু !

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশের ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আরাধ্য একটি পর্যটন গন্তব্য হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। সেখানে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়েছে। ঝড়ের তাণ্ডবে সেন্টমার্টিনে প্রবল জোয়ারের পানিতে উপড়ে পড়ছে গাছপালা। এছাড়া ভাঙন ধরেছে জেটির পল্টুনে ও রাস্তাঘাটে।

কোস্টগার্ড জানিয়েছে, তারা মানুষের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে প্রায় ১০ হাজারের বেশি মানুষ বসবাস করেন। কিন্তু বর্তমানে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শঙ্কিত এই দ্বীপের বাসিন্দারা।

সার্বিক পরিস্থিতি নিয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, মানুষকে এখনো দ্বীপ থেকে সরিয়ে নেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।৪ নম্বর সতর্ক সংকেত দিলে মাইকিং করে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি।

আরও পড়ুন=ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী উম্মে হাবিবা ফারজানা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর স্বপ্নগুলো ডানা মেলে ধরার আগেই তাকে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। সংসার সামলে পড়াশোনাটা যেন যু’দ্ধ জয়ের মতোই ছিল। চার বছর পড়ালেখা থেকে অনেকটা বিচ্ছিন্নও ছিলেন তিনি। এতোকিছুর পরেও তিনি ঘুরে দাঁড়িয়েছেন। অদম্য ইচ্ছা আর অধ্যবসায়ে তিন

এখন একজন সফল নারী।জীবনের প্রথমবার বিসিএস দিয়েই তিনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তবে তার সেই বিসিএস জয়ের গল্পটা সহজ ছিল না। কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। তিনি মাদারীপুর জেলা প্রশাসন কার্যালয়ে যোগ দিয়েছেন।জানা গেছে, ফারজানার পৈত্রিক বাড়ি বরিশালের পিরোজপুরে।