প্রচ্ছদ দৈনিক খবর

সেনাসদস্য সেজে তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ধরা

17
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভয়, আতঙ্ক। তাঁদের শঙ্কা নিজের নিরাপত্তা নিয়ে, নিজেদের সন্তান-স্বজনদের নিরাপত্তা নিয়ে। এই সমাজে নারী নিরাপদ কোথায়, কখন? স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন নারী।

নিজের বাড়িতে লাঞ্ছিত হয়েছেন নারী। চার বছরের শিশুকে ছাড়ে না ধর্ষকেরা! নতুন খবর হচ্ছে, সেনাসদস্য সেজে সিলেটে এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে এক যুবক আটক হয়েছেন।

শুক্রবার বিকেলে এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামের একটি বাড়ি থেকে ওমর ফারুক তালুকদার (২২) নামের ওই ভুয়া সেনাসদস্যকে আটক করা হয়। ওমর ফারুক শেরপুরের ডালিমুল বাজারের লুৎফর রহমান তালুকদারের ছেলে ও বর্তমানে ঢাকার আশুলিয়ার শ্রীপুর নতুন নগর ধামশনার বাসিন্দা।