প্রচ্ছদ দৈনিক খবর

সুস্থ থেকেও শঙ্কিত ঋতুপর্ণা

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভা’রতীয় বাংলা ছবির জনপ্রিয় অ’ভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে যেনো সবকিছুই তার ভাবনার বাইরে চলছে। এই পরিস্থিতিতে কিছুই ঠিক করার মতো অবস্থায় নেই তিনি।

করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হয়েছিলেন ভা’রতীয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। এখন সুস্থ থাকলেও করো’নার দ্বিতীয় ঢেউয়ের ভ’য়াবহতা দেখে বেশ শঙ্কিত তিনি।সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে অনুরাগীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন এই অ’ভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘জীবন কত অনিশ্চিত। প্রত্যেক দিনের ল’ড়াই। জীবন সমুদ্রের মতো বিশাল, কত ঢেউ পার করতে হয়। কত বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু আমাদের আশা হারালে চলবে না। আমাদের ভালবাসতে হবে। আমাদের স্বপ্ন দেখতে হবে। যাঁরা ক’ষ্ট পাচ্ছেন তাদের জন্য প্রার্থনা এবং আরোগ্য কামনা করছি। ঈশ্বর এই পৃথিবীকে রক্ষা করুন।’

ছবিতে দেখা যাচ্ছে, খোলা চুলে নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন ঋতুপর্ণা। বাতাসে চুলগুলো উড়ে তার বিষণ্ণ মুখে আলতো ভাবে ছুঁয়ে যাচ্ছে। দু-চোখে তার মন খা’রাপের আবেশ। লাল পেড়ে সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে কপালে পড়েছেন বড় লাল টিপ।