প্রচ্ছদ দৈনিক খবর

সুখবর দিলেন প্রধানমন্ত্রী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা পরিকল্পনা নিয়েছি একটি মানুষ গৃহহীন থাকবে না। যেটুকু পারি যেভাবে পারি মানুষের জন্য করার সেটা আমরা করে দিব। প্রত্যেকটা ঘরেই বিদ্যুৎ থাকবে, আলো জ্বলবে। প্রতিটি পরিবারেই শিক্ষিত মানুষ থাকবে, লেখাপড়া শিখবে।আজ রবিবার (০৯ মে) পূর্বাচল প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের প্লট বুঝিয়ে দেয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শুধু বিএ-এমএ পাস করলে হবে না, চাকরির পেছনে ছুটলে হবে না, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আমরা সেভাবেই সমাজকে গড়ে তুলতে চাই। সঙ্গে সঙ্গে ভোকেশনাল ট্রেনিং নিতে হবে, কারিগরি শিক্ষা নিতে হবে, যেন কর্মসংস্থানের ব্যবস্থা হয়।

করোনার সংক্রমণ রোধে এবারের ঈদে গ্রামের বাড়ি যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকে যার যার অবস্থানে থেকে ঈদ করুন। একটা ঈদ বাড়িতে না করলে কী হয়?’ এ সময় তিনি সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাসের নতুন আরেকটি ভ্যারিয়েন্ট এসেছে যেটা আরও মারাত্মক। তাই সবাইকে বলবো- নিজ নিজ অবস্থানে থেকে ঈদ করুন। কেননা বাড়ি যাওয়ার পথে কে ভাইরাস বহন করছেন, কে করছেন না, তা আমরা কেউ জানি না। কাজেই বাড়ি যাওয়ার পথে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই বলবো, বাড়ি যাওয়া থেকে বিরত থাকুন।সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সুরক্ষিত থাকতে হবে। নিজে সুরক্ষিত থেকে অন্যদের সুরক্ষিত রাখতে হবে। সতর্ক থাকতে হবে। মাস্ক পরতে হবে।