প্রচ্ছদ দৈনিক খবর

সিনেমায় নয় বাস্তবে মানুষের চোখে হিরো সোনু সুদ

7
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

২০২০ সালে বদলে গিয়েছিল সোনু সুদের চেনা লুক। সিনেমা’র পর্দা নয়, বাস্তব জীবনের সাধারণ মানুষের চোখে হিরো হয়ে উঠেছিলেন তিনি। লকডাউনে পথে নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু।

খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করেছেন হাজার হাজার গরিব মানুষের।এক বছরের মা’থাতেই সেই একই ভূমিকায় অ’ভিনেতা সোনু। এবার করো’না আ’ক্রান্ত সংকটাপন্ন এক নারীকে নাগপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হায়দারাবাদ পাঠালেন তিনি।

ভা’রতী নামে ওই নারীর ফুসফুসের ৮৫ থেকে শতাংশ ক্ষতিগ্রস্ত। ওই নারীর ২৫ বছরের একটি মে’য়ে রয়েছে। মায়ের প্রা’ণ বাঁ’চানোর জন্য মে’য়ে সোনু সুদের কাছে আকুতি জানান। সোনু ওই নারী নাগপুরের যে হাসপাতা’লে ভর্তি ছিল সেখানকার চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন।

তখন চিকিৎসকরা সোনুকে জিজ্ঞেস করেন, এই অবস্থায় তিনি ঝুঁ’কি নিতে চান কি না? কারণ ওই মহিলার বাঁ’চার আশা মাত্র ২০ শতাংশের মতো। আর তাকে বাঁ’চাতে হলে ফুসফুস প্রতিস্থাপন করতে হবে। আর তা একমাত্র হায়দরাবাদ সম্ভব।

সোনু এক মুহূর্তও না ভেবে ওই মহিলাকে বাঁ’চানোর জন্য যা করার দরকার করবেন বলে জানান। তিনি নাগপুরের চিকিৎসকদের বলেন, হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতা’লের সেরা চিকিৎসকদের দিয়ে তিনি চিকিৎসার ব্যবস্থা করবেন। সেই মতো সোনু ভা’রতীকে নাগপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হায়দরাবাদ পাঠানোর ব্যবস্থা করেন।