ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভা’রতের উড়িষ্যা উপকূল অ’তিক্রম করেছে বুধবার (২৬ মে)। যার প্রভাবে অনবরত বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে।আর এই বৃষ্টি মা’থায় নিয়ে কুকুরদের খাবার দিতে ঘর থেকে বেড়িয়ে পড়েছেন অ’ভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি।
সারা কলকাতা শহর ঘুরে ঘুরে পথকুকুরদের খাবার দিয়েছেন তিনি। সে সময়কার ভিডিও নিজেই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লেখেন, ‘এখন নয় তো কখন?’
ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে করে বিভিন্ন জায়গায় খাবার নিয়ে যাচ্ছেন সায়ন্তিকা। এরপর নিজ হাতেই কুকুরদের খাবার খাওয়াচ্ছেন। এছাড়া অসহায় শি’শুদেরও সাহায্য করছেন তিনি।
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভা’র নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রের জন্য ল’ড়েছিলেন সায়ন্তিকা। কিন্তু জয়ের দেখা পাননি এই তৃণমূল প্রার্থী। কিন্তু হেরে গিয়েও সমাজসেবা থেকে দূরে নেই তিনি।
২০০৯ সালে স্বপন সাহা পরিচালিত ‘ঘর সংসার’ সিনেমা’র মাধ্যমে টলিউড অ’ভিষেক ঘটে সায়ন্তিকার। এরপর একের পর কাজ করে নিজের অবস্থান শক্ত করে নেন এই তারকা। সম্প্রতি তার বাবা করো’না আ’ক্রান্ত হয়েছিলেন, কিন্তু সুস্থ আছেন ‘আমি যে কে তোমা’র’খ্যাত অ’ভিনেত্রী।













































