প্রচ্ছদ বিনোদন

সালমানের বজরঙ্গি ভাইজানের সেই ‘ছোট্ট মুন্নি’র নাচ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, নেটিজেনরা করছে প্রশংসা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মনে আছে বজরঙ্গি ভাইজানের সেই ছোট্ট মুন্নিকে। সময়ের অনেক বদল ঘটেছে। চেনা মুশকিল হয়েছে সেই ছোট্ট মুন্নিকে। এখন সেও যেরকম আর আগের মতো নেই লম্বা হয়ে গেছে সে তাঁর চুলও লম্বা হয়ে গেছে। তবে তাঁর মুখের মিষ্টি হাসি ইনোসেন্ট আগের মতোই আছে। মুন্নি ওরফে হর্ষালি মালহোত্রা একটা সময় সালমান খানের সংগে ‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয় করে সকলকে মুগ্ধ করে দিয়েছিল অভিনয়ের জাদুতে। তবে মুন্নি এখন সুন্দরী এবং তন্বী।

ছবিতে মুন্নির চরিত্র ছিল অন্যরকম গোটা ছবিতে মুন্নির কোনো সংলাপই ছিল না, তবে মুন্নির অভিনয় সকল দর্শকদের মনে জকায়গা করে নেয়। সে তাঁর মিষ্টি হাসি আর ইনোসেন্ট মুখ নিয়ে ‘বজরঙ্গি ভাইজান’ মুভিকে একটি আলাদা মাত্রায় পৌঁছে দেয়। ছবিটি রিলিজ হওয়ার পরে কেটে গেছে পাঁচ পাঁচটি বছর, এখন মুন্নি অনেকটাই বড়।মুন্নির অভিনয় সকলকে মাত করে দেয়। মুভিটি মুক্তি পাওয়ার পর ফিল্মফেয়ারে সেরা শিশু শিল্পী হিসেবে পুরস্কার পান হর্ষালি। এছাড়া বিজ্ঞাপনেও নিজের পরিচিতি গড়ে তোলে ছোট্ট মুন্নি।

সকলে এখন এটা জানার জন্য উৎসুক যে মুন্নি কত বড় হল বা তাঁকে দেখতে কেমন হয়েছে। এর উত্তর জানতে হলে মুন্নির ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি মারতে হবে। হর্ষালি এখন প্রায় প্রায়ই ছবি পোস্ট করে থাকেন। তবে তাঁর ছবি পোস্ট করার পরেই বোঝা যায় তাঁর নাম ‘হর্ষালি’ কথাটার যথার্থ বিচার করেন।

জীবনের লক্ষই হল এগিয়ে যাওয়া।ছোট্ট মুন্নি ওরফে হর্ষালি শুধুমাত্র ‘বজরঙ্গি ভাইজান’ নিয়েই কিন্তু থেমে থাকেননি। মুন্নিকে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গিয়েছে, ‘কুবুল হ্যায়’,লউট আও তৃষা’-র মতো কিছু মেগা ধারাবাহিকেও অভিনয় করেছেন হর্ষালি।

https://platform.instagram.com/en_US/embeds.js