প্রচ্ছদ দৈনিক খবর

সালমানের জন্যই ক্যারিয়ার গড়তে পারিনি: স্নেহা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের ভাইজান সালমান খানের হাত ধরে বহু তারকা বলিউডে পথচলা শুরু করেছেন। তার কারণে আজ অনেকে বলিপাড়ায় স্থায়ী জায়গা করে নিয়েছেন। এছাড়াও সবার বিপদে-আপদে এগিয়ে আসেন তিনি।

কিন্তু সেই সালমানের জন্যই ক্যারিয়ার গড়তে পারেননি বলে অ’ভিযোগ করেছেন অ’ভিনেত্রী স্নেহা উল্লাল।২০০৫ সালে সালমান খানের হাত ধরে বলিউডে পা রাখেন স্নেহা। তার প্রথম সিনেমা ‘লাকি নো টাইম ফর লাভ’। সিনেমা মুক্তির পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই অ’ভিনেত্রী। তবে সেটি তার অ’ভিনয়ের জন্য নয়, বলিউড অ’ভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার চেহারার মিল থাকায়।

ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বারবারই তুলনা করা হয় স্নেহা উল্লালকে। ঐশ্বরিয়া সালমানের প্রাক্তন প্রে’মিকা হওয়ায় স্নেহাকে নিয়ে আলোচনায় বাড়তি রসদ যোগ হয়।স্নেহা বলেছিলেন, ‘আমি আমা’র নিজস্ব স্বতন্ত্রতা রাখতে চাই। আমাকে তার মতো দেখতে হলে আমি কী’ করতে পারি? আমা’র চেহারার পরিবর্তন করতে পারব না। আমি আমা’র নিজের কাজ এবং সাফল্যের জন্য পরিচিত এবং স্বীকৃত হতে পছন্দ করি।’

দীর্ঘদিন পর ভা’রতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে স্নেহা জানিয়েছিলেন, তার এবং ঐশ্বরিয়ার তুলনা হওয়ার একমাত্র কারণ সালমান। নিজের ক্যারিয়ার গড়তে না পারার জন্যও সালমানকেই দায়ী করেন স্নেহা।

তিনি বলেন, ‘আমি সত্যিই মনে করি পেশাদারিত্বের সঙ্গে এই তুলনাগু’লি আমা’র ক্ষেত্রে অন্যায় হয়েছে। আমি যদি ‘লাকি নো টাইম ফর লাভ’ ছবিটির মাধ্যমে আত্মপ্রকাশ না করতাম তবে সব ঠিক হয়ে যেত। আমা’র তুলনা হয়েছিল ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে, শুধু সালমান খানের কারণে।’