প্রচ্ছদ দৈনিক খবর

সাতক্ষীরায় একদিনে সর্বোচ্চ ১০৩ জন করোনায় আক্রান্ত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার জ্যামিতিক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় ৫৫ দশমিক ০৮ শতাংশ। যেটি এখন পর্যন্ত জেলায় একদিনে সর্বোচ্চ করোনার রেকর্ড। ফলে আজ পর্যন্ত সাতক্ষীরায় করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৯ জন।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ জুন থেকে সাতক্ষীরায় চলছে কঠোর লকডাউন। এই লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছে প্রশাসন। শহরের

বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করছে। তবে লকডাউন মানতে নারাজ সাধারণ জনসাধারণ। তারা বিভিন্ন অজুহাতে চলাচল করছেন শহরসহ সমগ্র এলাকায়।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শাফায়াত বলেন, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১৮৭ জনের করোনা পরীক্ষা শেষে ১০৩ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। যা শনাক্তের হার ৫৫ দশমিক ৮ শতাংশ। এখন পর্যন্ত সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মারা গেছেন ৪৮ জন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩২ জন।