প্রচ্ছদ দৈনিক খবর

সাকিব-তামিমদের ছাড়াই চলবে ক্রিকেট

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাকালের লম্বা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও ফিরেছে বাংলাদেশ। চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সামনে রয়েছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর। এরপর বাংলাদেশের মাটিতে খেলতে আসবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো।

সেই সঙ্গে বছরের শেষে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। বরাবরের মতো চলমান ডিপিএলে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক সিরিজের সূচি থাকলে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই চলবে ঘরোয়া ক্রিকেট। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন।

এ প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেন, ‘ঘরোয়া ক্রিকেট আয়োজনে প্রভাব পড়বে না। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছি যে, আগামীতে যদি আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ঘরোয়া ক্রিকেটের সংঘর্ষ হয় তাহলে আমাদের আন্তর্জাতিক খেলার বাইরের খেলোয়াড়দের নিয়েই ঘরোয়া ক্রিকেট করতে হবে।’ ‘আমাদের এই সীমাবদ্ধতার মধ্যেই খেলা চালিয়ে নিয়ে যেতে হবে। সূচি একসঙ্গে পড়ে গেলে জাতীয় দলের খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে পাওয়া যাবে না’ আরও যোগ করেন বিসিবির এই প্রধান নির্বাহী।

দেশের প্রায় সবকটি ঘরোয়া টুর্নামেন্টের সূচিই নির্ধারিত হয় জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া যাবে এমন সময়ের ওপর নির্ভর করে। বিশেষ করে ডিপিএলের ক্লাবগুলোর মূল চাহিদাই জাতীয় দলের ক্রিকেটাররা। এর বাইরে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) সহ অন্যান্য টুর্নামেন্টেও পরিস্থিতি অনেকটা একই রকম। তবে আইসিসি ইভেন্ট ও দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে ২০২৩ সাল পর্যন্ত বেশ ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেট সূচি টাইগারদের।

ফলে এমন পরিস্থিতিতে প্রধান নির্বাহী জানিয়ে দিলেন প্রয়োজনে জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই চলবে ঘরোয়া ক্রিকেট