প্রচ্ছদ দৈনিক খবর

সরকারের কাছে আবেদন করা হয়েছে, ইতিবাচক সাড়াও মেলেছে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া আইপিএল থেকে দুই ফ্র্যাঞ্চাইজির অর্থায়নে গেল ৬ মে সাকিব-মু’স্তাফিজ দেশে ফেরেন। বিশেষ বিমানে ঢাকায় অবতরণের পর হযরত শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলে যান মু’স্তাফিজ ও শিমু।

অন্যদিকে গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটনে যান সাকিব। এই দুই ১৪ দিন কোয়ারেন্টিন শুরু হয় তাদের। তবে তাদের ঈদ কা’টাতে হবে হোটেলেই।এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, সরকারের কাছে আবেদন করা হয়েছে তাদের কোয়ারেন্টিনের সময় কমানোর। ইতিবাচক সাড়া মেলোর কথাও জানান তিনি।।

অন্যদিকে বিসিবি পরিচালক আকরাম খানও গণমাধ্যমকে কোয়ারেন্টিন কমছে বলে ইঙ্গিত দিয়েছেন। যদিও সময়টি স্পষ্ট করে বলেননি ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। তিনি বলেন, ‘জাতীয় দলের অনুশীলন শুরু হবে ১৮ তারিখ। আমা’র মনে হয় সাকিব-মু’স্তাফিজের কোয়ারেন্টিন শেষ হবে তার এক-দুই দিন আগে। তাদেরকে ১৮ তারিখের আগেই পাচ্ছি।’

সবচেয়ে ভাল খবর, নির্ধারিত সময়ের আগে দলের সেরা দুই তারকাকে অনুশীলনে পাওয়া যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ১৪ মে বাংলাদেশে উদযাপন হবে ঈদ। তার আগে মিলবে কী’ সাকিব-মু’স্তাফিজের হোটেল থেকে ছুটি সেটাই এখন দেখার বিষয়।