প্রচ্ছদ দৈনিক খবর

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রা’ণঘাতী করো’না ভাই’রাসের সংক্রমণ মোকাবেলায় দেশজুড়ে সরকার ঘোষিত বিধিনিষেধ চলছে। ঈদকে সামনে রেখে চতুর্থ দফার এই বিধিনিষেধে জে’লার অভ্যন্তরে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বন্ধ রয়েছে আন্তঃজে’লা গণপরিবহন। তবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্ধ্যার পর থেকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দূরপাল্লার গণপরিবহন চালু রেখেছেন এক শ্রেণির অসাধু বাস মালিকরা।

সন্ধার পর মহাসড়কে প্রশাসনের তৎপরতা নেই ভেবে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালীসহ বেশ কয়েকটি জে’লা থেকে দূরপাল্লার বাস অধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য এবং ঢাকা থেকেও বিভিন্ন জে’লায় যাতায়াত শুরু করছে।

কুমিল্লা জে’লা প্রশাসকের নির্দেশে ওইসব পরিবহনের বি’রুদ্ধে অ’ভিযানে নামে ভ্রাম্যমান আ’দালত। গতকাল শুক্রবার (৭ মে) দিনগত রাত সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে অ’ভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আ’দালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজে’লা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ। এসময় ৫টি বাসের চালককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জ’রিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আ’দালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ জানান, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক জে’লা থেকে যাত্রী নিয়ে অন্য জে’লায় যাতায়াত করায় তাদেরকে আ’ট’ক করে জ’রিমানা করা হয়েছে। আমাদের অ’ভিযান অব্যাহত থাকবে।