প্রচ্ছদ দৈনিক খবর

সবাইকে নিরাপদে থাকার অনুরোধ ঋতাভরী ও ঋতুপর্ণার

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। উত্তাল দিঘা, তাজপুরের সমুদ্র। নারকেল গাছের মা’থা পর্যন্ত ঢেউ পৌঁছে যাচ্ছে।

এমন সময় সকলকে সাবধানে থাকার অনুরোধ করলেন অ’ভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজের ফেসবুক প্রোফাইলে ঋতাভরী লেখেন,

“সব বৃষ্টি রোমান্টিক হয় না, ভালো থাকুক উপকূলের ধারের মানুষরা। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।” এই বার্তার উপরেই আবার অ’ভিনেত্রী লিখেছেন, “সুরক্ষিত থাকুন আর বাড়ির ভিতরে থাকুন। আমফান কতটা ক্ষতি করেছিল আমাদের সকলের মনে আছে। সকলের জন্য আমা’র প্রার্থনা এবং ভালবাসা রইল।”

পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন অ’ভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে বাংলার জন্য চিন্তিত তিনি। টুইটারে অ’ভিনেত্রী লিখেছেন, “প্রার্থনা করি যাতে বাংলা সমস্ত শক্তি দিয়ে যশের মোকাবিলা করতে পারে… আমাদের রক্ষা করার সমস্তরকম চেষ্টা করছে সরকার… দয়া করে সহযোগিতা করুন আর সুরক্ষিত থাকুন… সাহস আর কখনও হারাবেন না প্লিজ!”

কঠিন সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে সতর্ক করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের মতো তারকারাও। অনেকেই হেল্পলাইন নম্বর শেয়ার করেছেন। নিজের ঘাটাল কেন্দ্রের জন্য সেফ হোম খুলেছেন তারকা সাংসদ দেব।

কন্ট্রোলরুম নম্বর এবং নিজের অফিসের ফোন নম্বরও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বসিরহাট কেন্দ্রের মানুষদের সুরক্ষিত থাকার আবেদন জানিয়েছেন সাংসদ নুসরত জাহান। চণ্ডীপুর এবং বারাকপুর এলাকায় সক্রিয় দুই তারকা বিধায়ক সোহম চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী।