অভিষেক ম্যাচেই বিলাল শাফায়াতের ২০ বছর আগের রেকর্ড ভেঙে দেন সাসেক্সের অল-রাউন্ডার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দীর্ঘ ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়লেন সাসেক্সের ড্যানিয়েল ইব্রাহিম। কাউন্টি ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে হাফ-সেঞ্চুরির নজির গড়েন তিনি।
![]()
লিডসে ইয়র্কশায়ারের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় ১৬ বছর বয়সী ইব্রাহিমের। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৮টি বাউন্ডারির সাহায্যে ১৩৪ বলে ৫৫ রান করে আউট হন তিনি। দুরন্ত হাফ-সেঞ্চুরির পথে ইব্রাহিম ভেঙে দেন বিলাল শাফায়াতের ২০ বছর আগের রেকর্ড। ২০০১ সালে নটিংহ্যামশায়ারের হয়ে ৭২ রান করেছিলেন তিনি।
![]()
WHAT. A. MOMENT. ✨@AdrianHarms commentates on 16-year-old Dan Ibrahim reaching his half-century today! 👇🎥 pic.twitter.com/mHViFbZ8s5
— Sussex Cricket (@SussexCCC) June 4, 2021
এতদিন কাউন্টি চ্যাম্পিয়নশিপে সেটিই ছিল সবথেকে কম বয়সী কোনও ক্রিকেটারের হাফ-সেঞ্চুরির রেকর্ড। বিলাল হাফ-সেঞ্চুরি করেছিলেন ১৬ বছর ৩৬০ দিন বয়সে। এমন অসাধারণ রেকর্ড গড়ার দিনে ইব্রাহিমের বয়স ১৬ বছর ২৯৯ দিন
https://platform.twitter.com/widgets.js













































