প্রচ্ছদ বিনোদন

সবই কর্মফল, শোভন-বৈশাখী জুটিকে কটাক্ষ করে বিদ্রুপের সুরে মন্তব্য করলেন অভিনেত্রী দেবশ্রী রায়!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

একদিকে দেশের এই হাল। বেহাল দোষ হয়ে আছে চারিদিকে মানুষ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। অপরদিকে সোমবার সকাল থেকেই খবরের শিরোনামে গ্র্যান্ড এন্ট্রি হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের।অবশ্য কোনো রাজনৈতিক ব্যাপারে কিছু নয় বরং কয়েক বছর ধরে ধুলো পড়ে যাওয়া একটি ফাইলের জন্য। নারদ মামলা! সেই কারণেই সোমবার সকালে সিবিআই কর্মকর্তারা শোভন চ্যাটার্জীর বেডরুমে ঢুকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়া হয়েছে নিজাম প্যালেস ভবনে। তার সাথে সাথে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়। বর্তমানে তাদের ঠিকানা হল কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী প্রেসিডেন্সি জেলের উত্তমকুমার সেল। শারীরিক অসুস্থতার জন্য শোভন চ্যাটার্জী আপাতত এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে রয়েছেন।

অন্যদিকে রাজনীতির ময়দানে থাকা দেবশ্রী রায় শোভন চ্যাটার্জীর গ্রেফতার হওয়ার প্রসঙ্গে মন্তব্য করেছেন। অভিনেত্রী দেবশ্রী অভিনয় জগৎ থেকে বিরতি নিয়ে বহুদিন রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এবারের নির্বাচনের আগে নানান বিতর্কের সম্মুখীন হন। তারপরেই অভিনেত্রী বলেছিলেন যে তিনি রাজনীতি ছেড়ে আবার তিনি অভিনয় জগতে ফিরে আসবেন। কথামত কাজ করেছেন তিনি। সর্বজয়া রূপে দর্শকদের মন কাড়তে প্রস্তুত সবার প্রিয় দেবশ্রী রায়। তবে তিনি এবার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাৎকারে শোভন-বৈশাখী ইস্যুতে গলায় সুর তুলেছেন। এবারে অভিনেত্রী দেবশ্রী সরাসরি কটাক্ষ করে বলেছেন,”কর্মফলের কারণেই আজ তাদের এমন দশা।”

অভিনেত্রীর এরকম মন্তব্য করার কারণ হল শোভনক চ্যাটার্জী ও তার বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় অভিনেত্রী দেবশ্রী রায়কে নিয়ে কিছু আপত্তিজনক মন্তব্য করেছিলেন। সেই নিয়ে বিস্তর চর্চা হয়েছিল বঙ্গ রাজনীতিতে।

কিন্তু অভিনেত্রী দেবশ্রী রায় নিজে চুপ করে থাকার পাত্রী নন তিনি এর উত্তরে কঠোর ভাষায় বলেছিলেন,”পাগলে কিনা বলে! এই ভেবেই আমি ওসব কথা উড়িয়ে দিয়েছিলাম। আমার সাথে কিছু ঘটলেই আমি তা ঈশ্বরকে জানাই। বলি তুমি বিচার করো। মানুষ তো নিমিত্ত মাত্র। মানুষ ভুল করবে আর তারপর ভগবানের পুজো করে পার পেয়ে যাবে, সেটা হয় না। কর্মফল পেতেই হবে। সেজন্য আমায় কে কি বলেছে তার বিচার ভগবান করবে। যা কিছু ঘটছে বা ঘটবে সবই কর্মফল।”