সত্যি সত্যি মা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অ’ভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান। তবে অনাগত সন্তানের পিতৃপরিচয় এখনও জানা যায়নি।শুক্রবার অ’ভিনেত্রীর বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করেছে আনন্দবাজর ডিজিটাল। ছবিটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাই’রাল হয়ে যায়।
মা হওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকেই গত কয়েক দিন ধরেই নুসরাত খবরের শিরোনামে। তবে অ’ভিনেত্রী আদৌ সন্তান-সম্ভবা কিনা তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কোনো ছবির জন্য হয়তো নুসরাত বেবি বাম্প তৈরি করেছেন বলেও টালিউড পাড়ায় খবর ছড়িয়েছিল।
তবে সব গুজব-সংশয় উড়িয়ে দিয়ে নুসরাতের বেবি বাম্পের ছবি সামনে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, সাদা হাতকা’টা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। তার চোখমুখ জুড়ে মাতৃত্বের আভা। সঙ্গে বন্ধু শ্রাবন্তী এবং তনুশ্রী।

এখন বিতর্ক শুরু হয়েছে তাঁর অনাগত বাচ্চা নিয়ে। নুসরতের বাচ্চার পিতৃপরিচয় কী’ জানতে সকলেই উদগ্রীব। নুসরত যে গর্ভবতী এই খবর প্রকাশ্যে আসার পর থেকে সমস্ত মানুষের মনেই এই একটাই প্রশ্ন।সম্প্রতি, আনন্দবাজার পত্রিকার ডিজিটালে প্রকাশিত হয়েছে এই ছবি। আনন্দবাজার ডিজিটালের খবর অনুসারে, এই ছবিটি প্রকাশ করেছেন ব্যবসায়ী রাজকুমা’র গুপ্তা।
নুসরত, শ্রাবন্তী আর তনুশ্রীর বন্ধুত্বের কথা সকলেই জানেন। তাঁরা যে মাঝে মধ্যেই আড্ডা দেন তাও সকলেরই জানা। এই ছবিটি এমনই এক মুহূর্তের ছবি। যা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন ব্যবসায়ী রাজকুমা’র গুপ্তা। কিন্তু, ছবি ভাই’রাল হতেই তিনি তা ডিলিট করে দেন।













































