প্রচ্ছদ দৈনিক খবর

সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, মির্জা ফখরুলের নিন্দা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সাংবাদিক রোজিনা ইস’লামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসে পাঁচ ঘণ্টা আ’ট’কে রেখে হে’নস্তা, পু’লিশের কাছে হস্তান্তর ও তার বি’রুদ্ধে জিডি করার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মুক্তি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস’লাম আলমগীর।

মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, এ ন্যাক্কারজনক ঘটনায় প্রমাণ হয় বাংলাদেশে এখন স্বাধীন সাংবাদিকতা ও তথ্য পাবার কোনো সুযোগ অবশিষ্ট নেই।

তিনি বলেন, রোজিনা ইস’লাম একজন জ্যেষ্ঠ সাংবাদিক। তার অনেক অনুসন্ধানী ও সাহসী রিপোর্টে সরকারের বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক বড় বড় দু’র্নীতির খবর জনগণ জানতে পেরেছে। সেজন্য সরকার তার ওপর নজরদারি করছিল বলে মনে হয়। গত সোমবার (১৭ মে) পেশাগত কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে একা পেয়ে তাকে অন্যায়ভাবে পাঁচ ঘণ্টা আ’ট’কে রেখে তার ওপর মানসিক নি’র্যাতন চালানো হয়। এতে তিনি অ’সুস্থ হয়ে পড়লে পু’লিশ ডেকে তার বি’রুদ্ধে মিথ্যা অ’ভিযোগ এনে তাদের হাতে তুলে দেওয়া হয়।

বিবৃতিতে তিনি রোজিনা ইস’লামকে মুক্তি, তার বি’রুদ্ধে করা জিডি প্রত্যাহার ও তাকে আ’ট’কে রাখার সঙ্গে জ’ড়িতদের বিচার এবং সাংবাদিক দলন-নি’পীড়ন বন্ধ করে স্বাধীন সাংবাদিকতা ও সঠিক তথ্য পাবার অধিকারে সরকারি হস্তক্ষেপ বন্ধের জো’র দাবি জানান।