প্রচ্ছদ দৈনিক খবর

ষষ্ঠ-নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট স্থগিত

8
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’নাকালে চলতি শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শুক্রবার (২৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্ম’দ বেলাল হোসাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বি’জ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়।

মাউশির আদেশে বলা হয়, দেশে করো’নাভাই’রাস মহামা’রির বিদ্যমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো।

এর আগে, এর আগে ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।গত ২০ মা’র্চ থেকে এ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণও করা হয়।