সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। ইনজুরি থেকে সেরে ওঠতে না পারায় লঙ্কা সফরেও অনিশ্চিত শ্রেয়াস আইয়ার।
ভিডিও দেখুনঃ ৫ কারনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতবে ভারত
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ২ জুন ইংল্যান্ড সফরে যাবে ভারত। আর সেই সময়ই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারত। তবে সেখানে পাওয়া যাবে না ইংল্যান্ড সফরে থাকা ক্রিকেটারদের। যে কারণে লঙ্কা সফরে দ্বিতীয় সারির দল পাঠানোর কথা জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। যেখানে অধিনায়ক হিসেবে ঢের এগিয়ে ছিলেন আইয়ারের।
কারণ বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতিতে আইয়ারকেই ভাবা হচ্ছিলো ভারতের পরবর্তী অধিনায়ক। গেল কয়েক বছর ধরে তাঁকে সেভাবেই প্রস্তুত করছে বিসিসিআই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। তাই অধিনায়ক হিসেবে অনেকটা নিশ্চিত ছিলেন তরুণ এই ব্যাটসম্যান। তবে চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে লঙ্কা সফরে আইয়ারকে পাঠাবে না ভারত।
কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় ইনজুরিতে পড়েছিলেন তিনি। আইয়ার না গেলে লঙ্কা সফরে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ওপেনার শিখর ধাওয়ান অথবা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। এদিকে কোহলি-রোহিতদের অনুপস্থিতিতে লঙ্কা সফরে দেখা যেতে পারে ইশান কিশান, পৃথ্বী শ, সুর্যকুমার যাদব ও যুবেন্দ্র চাহালদের।













































