শ্রীলঙ্কার মাটিতেই নিদাহাস ট্রফিতে স্মরণীয় ইনিংস খেলেছিলেন দীনেশ কার্তিক। ১৩ জুলাই ওয়ান ডে ম্যাচ দিয়ে নিজেদের শ্রীলঙ্কার সফর শুরু করবে ভারতীয় দল। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল।
![]()
তবে সেই সময় বিরাট কোহলিসহ সীমিত ওভার ক্রিকেট দলের কিছু সদস্য ইংল্যান্ডে থাকবেন। সেই জন্যই ভারতীয় দলে বেশ কিছু আলাদা মুখ দেখার সম্ভাবনা রয়েছে। সেই সিরিজেই দীর্ঘ দেড় দশকের কেরিয়ারে ফের একবার জাতীয় দলে প্রত্যাবর্তন করার জন্য মুখিয়ে রেয়েছেন দীনেশ কার্তিক। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ‘১০০ (দলে সুযোগ পাওয়ার যোগ্য)।
![]()
ঘরোয়া ক্রিকেট বা আইপিএল বা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আমার পরিসংখ্যান লক্ষ্য করলেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। আমি আত্মবিশ্বাসী এবং আমি মনে করি দলে আমার জায়গা পাওয়াই উচিত। বাকি দল বাছাই করা নির্বাচকদের এবং টিমের বাকি মস্তিষ্কদের ওপরে। তবে আমি মনে করি এই দলের মিডল অর্ডারে আমি নিজের অবদান রাখতে পারব।
![]()
বিশেষত টি-টোয়েন্টিতে আমি নিজের দক্ষতা দেখানোর জন্য মুখিয়ে আছি।’ প্রসঙ্গত, শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশের বিরুদ্ধে নিদাহাস ট্রফির ফাইনালে কার্তিক সেই অবিস্মরণীয় আট বলে ২৯ রানের ইনিংসটি খেলেন। সেই ইনিংস আজও তাজা সমর্থকদের মনে। পরিসংখ্যানের বিচারেও কার্তিকের রেকর্ড খারাপ নয়। ৩২টি টি-টোয়ন্টি ম্যাচে তিনি এখনও অবধি মোট ৩৯৯ রান করেছেন













































