প্রচ্ছদ দৈনিক খবর

শ্রাবন্তীর জন্য আদালতের দ্বারস্থ রোশন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

নুসরাত-নিখিল-যশের ত্রিকোণ কাহিনি নিয়ে সরগরম টালিগঞ্জ। এর মাঝেই অ’ভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গল্পে নতুন মোড়। গত বছর থেকে আলাদা থাকছেন রোশন-শ্রাবন্তী।তবে এবার জানা গেল, এক বছর ধরে চলা দাম্পত্যের তিক্ততা ভুলে আবারও সংসার করতে চাইছেন রোশন সিং। আর সেজন্য আ’দালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

ভা’রতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, শ্রাবন্তীর সঙ্গে স’ম্পর্ক ভেঙে ফেলতে চাইছেন না রোশন সিং। এজন্য সোমবার (৭ জুন) শ্রাবন্তীর নামে আ’দালতে মা’মলা করেছেন তিনি। অ’ভিনেত্রীর সঙ্গে সংসার করতে চেয়ে ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ ধারায় মা’মলা’টি করা হয়।

নিন্দুকরা মনে করছেন, খোরপোশের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন রোশন। তবে রোশন মনে করেন, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য রোশানের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবল অ’ভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।রোশনের আবেদনের প্রেক্ষিতে আগামী জুলাই মাসে শ্রাবন্তীকে তলব করেছেন আ’দালত।

প্রসঙ্গত, রোশন-শ্রাবন্তীর এক ছাদের তলায় থাকছেন না এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানারকম কটাক্ষের মুখে পড়তে হয়েছে দু’জনকেই।সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরোক্ষভাবে একে অ’পরকে কটাক্ষ করতে ছাড়েননি তারা। এর মাঝেই দু’মাস আগে থেকেই শ্রাবন্তীর নতুন করে প্রে’মে পড়ার গুঞ্জন শোনা যাচ্ছে টালিগঞ্জের বিনোদন পাড়ায়।

রাজীব বিশ্বা’স, কৃষণ ব্রজের সঙ্গে বিয়ে ভাঙার পরে ২০১৯ সালের এপ্রিলে পাঞ্জাবে রোশন সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁ’ধা পড়েছিলেন শ্রাবন্তী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তৃতীয় বিয়েতেও ভাঙন দেখা যায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি নায়িকা।