ইউরো কাপ এবার আলাদা আলাদা ১১টি ভেন্যুতে আয়োজিত হবে। যা টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার। অতিমারীর জন্য এক বছর স্থগিত হয়ে গিয়েছিল টুর্নামেন্ট। তবে এবার সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে ১৬তম উয়েফা ইউরো কাপ।
![]()
মহাদেশ সেরা হওয়ার যুদ্ধে নামছে ২৪ টি তারকা খচিত দেশ। এই প্রথমবার কোনো নির্দিষ্ট দেশে না হয়ে ১১টা আলাদা আলাদা ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে। গতবারের ইউরো কাপ জয়ী পর্তুগাল, বিশ্বকাপ জয়ী ফ্রান্স সমেত সমস্ত দল-কে ছয়টা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটা গ্রুপের সেরা দুটো দল এবং তৃতীয় স্থান অর্জন করা সেরা চার দল প্রি-কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।
![]()
১১টি আয়োজক দেশের মধ্যে সাতটি দেশ- ডেনমার্ক, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, রাশিয়া এবং স্পেন টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছে। প্লে অফের মাধ্যমে টুর্নামেন্টে নাম লিখিয়েছে হাঙ্গেরি এবং স্কটল্যান্ড। তবে আয়োজক দেশ হলেও রোমানিয়া এবং আজারবাইজান যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। ইউরো কাপে এবারই আবার প্রথমবার নামবে ফিনল্যান্ড এবং নর্থ ম্যাসিডোনিয়া।
![]()














































