প্রচ্ছদ দৈনিক খবর

শুভশ্রীর জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত কী? জানালেন অভিনেত্রী নিজেই

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঝকঝকে এক বিয়ের জন্ম’দিন। রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। মঙ্গলবার (১১ মে) তাদের দাম্পত্যের বয়স হল তিন বছর। ২০১৮ সালে এই দিনেই ঘটা করে সাত পাকে বাঁ’ধা পড়েছিলেন টলিউডের পরিচালক এবং অ’ভিনেত্রী।

তিন বছরে বদলেছে জীবন। গত বছরের সেপ্টেম্বর মাসে নতুন অধ্যায় শুরু করেছেন ‘রাজশ্রী’। ইউভান এসেছে তাদের জীবনে। মা-বাবা হয়েছেন তারা। এখন আবার রাজ ব্যারাকপুরের নব নির্বাচিত বিধায়কও। নতুন দায়িত্বের মাঝেও স্মৃ’তিমেদুর রাজ।

স্ত্রী’র প্রতি ভালবাসা জানাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন তিনি। ছবিটি তাদের বিয়ের। বর-কনের সাজে দেখা যাচ্ছে রাজ-শুভশ্রীকে। সঙ্গী হওয়ার জন্য শুভশ্রীকে ধন্যবাদ জানালেন রাজ। তিনি লিখলেন, ‘তোমা’র মধ্যে আমি বন্ধুত্ব, ভালবাসা, শান্তি, আনন্দ এবং আরও অনেক কিছু পেয়েছি। আমি চিরকৃতজ্ঞ। এই জীবনে আমা’র সবচেয়ে ভাল বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। আজ থেকে তিন বছর আগে আমা’র সঙ্গে সারা জীবন কা’টানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ। শুভ বিবাহবার্ষিকী’, ভালবাসা’।

রাজকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তকে জীবনের ‘শ্রেষ্ঠ সিদ্ধান্ত’ বলে মানেন শুভশ্রীও। রাজের মতো ইনস্টাগ্রামে তিনিও পোস্ট করেছে একটি ছবি। তবে বিয়ের অনুষ্ঠানের নয়। সম্ভবত তার পরের দিনের। শুভশ্রী লালপেড়ে সাদা শাড়িতে নতুন বউ। রাজের পরনে সাদা পাঞ্জাবি। দেখা যাচ্ছে, হাসিমুখে একে অ’পরের দিকে তাকিয়ে তারা। এই ছবি দিয়ে অ’ভিনেত্রী লিখেছেন, ‘আমা’র জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তের তিন বছর’।

রাজ-শুভশ্রীকে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন তাদের কাছের মানুষ এবং বন্ধুরাও। নুসরাত জাহান, রাফিয়াত রাশিদ মিথিলা, ইমন চক্রবর্তীরা রয়েছেন সেই তালিকায়।